হোম » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা দিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে

প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা দিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে

আওয়াজ অনলাইনঃ সাংবাদিকদের সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী এই বরাদ্দ দিয়েছেন।

এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!