হোম » প্রধান সংবাদ » নাটেরের নলডাঙ্গায় ছোট ভাইকে গলা টিপে হত্যা করল বড় ভাই, বড় ভাই আটক

নাটেরের নলডাঙ্গায় ছোট ভাইকে গলা টিপে হত্যা করল বড় ভাই, বড় ভাই আটক

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: বিস্কুট খেয়ে নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নাটোরের নলডাঙ্গায় ৬ বছর বয়সী হাবিব নামে চাচাতো ছোট ভাইকে মারধর ও গলা টিপে হত্যা করে পাশে ভুট্রা ক্ষেতে লুকিয়ে রাখে বড় ভাই আসিফ আলী। রবিবার রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বাড়ী থেকে আসিফকে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান,রোববার দুপুরে আসিফ আলী তার চাচাতো ভাই হাবিব বাড়তিতে রাখা বিস্কুট খেয়ে ফেলে।এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়।পরে রাত ৯টার দিকে হাবিবের মৃতদেহ পাশে ভুট্রা ক্ষেতে লুকিয়ে রাখে।খোজাখোজির এক পর্যায়ে ভুট্রা ক্ষেত থেকে হাবিবের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!