
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি কৃষি উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বরাদ্দকৃত ২টি মেশিন হস্তান্তর করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন। এর আগেও গেল মাসে ২টি মেশিন দুজনকে কৃষককে প্রদান করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, রাণীশংকৈল উপজেলা চেযারম্যান শাহরিয়ার আজম মুন্নান, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।
উল্লেখ্য, ধুনট উপজেলায় সরকারি কৃষি উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার মেশিন নিতে বেশ কয়েকজন কৃষক আবেদন করেছিলেন। তাদের মধ্যে বাছাই করে চাড়োল ইউনিয়নের মানিক হোসেন ও লিটন আলীকে দুটি মেশিন প্রদান করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা