হোম » প্রধান সংবাদ » সয়দাবাদে ভ্যানচালকদের মাঝে ১হাজার পিচ লুঙ্গি বিতরণ করলেন নবীদুল ইসলাম

সয়দাবাদে ভ্যানচালকদের মাঝে ১হাজার পিচ লুঙ্গি বিতরণ করলেন নবীদুল ইসলাম

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযাহা উপলক্ষে ভ্যানচালকদের মাঝে বিভন্ন স্থানে ঘুরে ঘুরে নিজস্ব অর্থায়নে ১হাজার পিচ লুঙ্গি বিতরণ করলেন ১০নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নবীদুল ইসলাম। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে সয়দাবাদ ইউনিয়নের বাঐয়তারা বাজার, মুলিবাড়ী চেকপোষ্ট,
কড্ডা মোড়, পোড়াবাড়ী মোড়, জামতৈল রোড়, খিদির বটতলা মোড়, পঞ্চশারটিয়া মোড়, শারটিয়া ঈদগাঁ মাঠ, সয়দাবাদ মোড়, কলেজ মোড়, ইউপি রোড় মোড়, বিশ্বরোড়, এনায়েতপুর রোড়, পূর্ণবাসন মোড়, মানবমুক্তি মোড়, থানা মোড়ে অসহায় ভ্যানচালকের মাঝে ১হাজার পিচ লুঙ্গি বিতরণ করেন। আগামীতেও আরো বিতরণ করা হবে বলে জানা যায়। সয়দাবাদ ইউনিয়নবাসীর কাছে আলহাজ্ব মো: নবীদুল ইসলাম একজন মানবিক মানুষ। সে সব সময় অসহায় দূস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আলহাজ্ব মো: নবীদুল ইসলাম এলাকার অসহায়
মানুষের সেবা করে আসছে। করোনার এই দূদিনেও ঘর বন্ধি খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে প্রচুর পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করেছে বলে জানান ইউনিয়নবাসী। আলহাজ্ব মো: নবীদুল ইসলাম বলেন, যতদিন বেচে আছি দুখি মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে চাই। সয়দাবাদ ইউনিয়ন বাসীর সেবা করায় আমার মূল উদ্দেশ্য। এছাড়াও কোভিড-১৯ এর ২য় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। তাই করোনাভাইরাস মোকাবেলায় সর্বচ্চ সর্তকতা অবলম্বন করে এবং স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখে চালা চল করতে হবে বলে পরামর্শ দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!