হোম » প্রধান সংবাদ » বগুড়া সদরের লাহিড়ীপাড়া সমতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০০ গরীব, বিধবাদের মাঝে ইফতার বিতরণ…

বগুড়া সদরের লাহিড়ীপাড়া সমতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০০ গরীব, বিধবাদের মাঝে ইফতার বিতরণ…

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে সমতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০০  বিধবা বিপত্নীক, এতিম, মসজিদের মুয়াজ্জিন, গরীব ও অসহায়দের  মাঝে ইফতার বিতরণ করা হয়।
লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ,রহমতবালা, লাহিড়ীপাড়া, ভবানিগঞ্জ, রোকনগাড়ি,আখলাজিয়া বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করা হয়। উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইঞ্জিনিয়ার আব্দুর রহীম সাধন, ব্যাংকার,শাহাদত হোসেন,আব্দুর হামিদ সরকার- সাবেক প্রধান শিক্ষক পীরগাছা উচ্চ বিদ্যালয়, আরো উপস্থিত ছিলেন- জাকিরুল ইসলাম  , সভাপতি সমতা সমাজ কল্যাণ পরিষদ,প্রভাষক  হেলাল উদ্দিন,সাধারণ -সম্পাদক সমতা সমাজ কল্যাণ পরিষদ,  নুরুল আলম,সহ-সভাপতি সমতা সমাজ কল্যাণ পরিষদ ,রঞ্জু মিয়া,  নুরন্নবী, আব্দুস  সালাম,  আতাউর রহমান, নুরনবী স্বপন, ইঞ্জিনিয়ার   জাহিদ হাসান, ফজলে
রাব্বি,আল আমিন,  মোস্তাকিম রহমান,বুলবুল আহম্মেদ সহ সকল সদস্যবৃন্দ। সমতা  সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমতা সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, সমতা সমাজকল্যাণ পরিষদ গঠন করা হয়েছে গরীব অসহায় ও দুস্থদের সাহায্য সহযোগিতা করার জন্য, তিনি সমাজের বিত্তবানদের  অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, তিনি আরো বলেন সমতা সমাজ কল্যাণ পরিষদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!