হোম » প্রধান সংবাদ » বদলগাছী উপজেলায় বোরো মওসুমে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন

বদলগাছী উপজেলায় বোরো মওসুমে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলায় বোরো মওসুমে নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বদলগাছী উপজেলার বালুভারা ইউনিয়নের বারাতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য তফিজ উদ্দীন এর তিন একর জমিতে বোরো ধান নমুনা শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। শস্য কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী এর সভাপতিত্বে নমুনা শস্য কর্তনের সময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান, শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,

বদলগাছী উপজেলা সহকারী (ভূমি) কমিশনার, সুমুন জিহাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান (তিতু), বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান,শেখ মহাম্মদ আয়েন উদ্দীন, সহ উপজেলার বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নমুনা শস্য কর্তনের উদ্বোধন শেষে তফিজ উদ্দীন বলেন, গত বছরের চেয়ে এবার ধানের ফলন বেশী হবে বলে ধারনা করছেন কৃষক তফিজ উদ্দীন। তিনি আরও বলেন কাটাই মাড়াই এর

সময় কাচা আবস্থায় ধানের মণ ১হাজার থেকে ১হাজার ২শত টাকা দামে বিক্রয় হবে বলে জানান। বোরো ধান কাটা মাড়ার সময় যে দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই রকমের দাম থাকলে কৃষকের উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো পুশবে। বিঘাতে কৃষকের খরচ হয় ৬-৭ হাজার টাকা। এরকমের দাম থাকলে খরচ বাদ দিয়ে ১৩- ১৪ টাকা বিঘাতে লাভ থাকবে বলেও মনে করছেন সাধারণ কৃষক। বারাতৈল গ্রামে মেহেদী হাসান (রাজা) বলেন, বোরো মওসুমের ধান মানে কৃষকের রক্ত ঝরানোর পরে এই ফসল উৎপাদন হয়। তবে আল্লাহর রহমতে ধান সময় মত কেটে ঘড়ে তুলতে

গেলে পর্যপ্ত শ্রমিক লাগবে কিন্ত বাংলাদেশ এখন করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির জন্য লকডাউন সারাদেশ । এই জন্য আমরা সাধারণ কৃষক খুব দূশ্চিন্তায় রয়েছি। তবে সঠিক সময়ে শ্রমিক পাওয়া গেলে বোরো ধান কেটে ঘড়ে তুলতে পারবে আর তানা হলে ধান কেটে ঘড়ে তুলতে কষ্ট হবে সকল কৃষকের। বদলগাছী উপজেলা কৃষি অফিস হাসান আলী বলেন, চলতি বোরো মওসুমে ১১হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে চাষ আবাদ হয়েছে । উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনাই ৭শত ৬০ হেক্টর বোরো ধান উৎপাদন বেশী হবে। বদলগাছী উপজেলা নির্বাহী

অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বদলগাছী উপজেলার নমুনা শস্য বোরো ধান আজ থেকে অনুষ্ঠানিক ভাবে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। তবে উপজেলার সাধারণ কৃষক শ্রমিক সংকটের দূশ্চিন্তা করছে। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে উত্তরের বিভিন্ন জেলা থেকে স্বাস্থবিধি মেনে শ্রমিক আসা শুরু করেছে এবং বদলগাছী উপজেলার বোরো মওসুমে ধান কাটতে শ্রমিক সঙ্ক হবে না বলে জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!