
মোঃ মনিরুজ্জামান (মনির )কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে শাহিন মিয়া নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সরিষাদাইর এলাকার ইছাক মিয়ার ছেলে শাহিন মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মিয়া পুলিশ অফিসার পরিচয়ে উপজেলার সূত্রাপুর এলাকায় মো. সিদ্দিকের নিকট টাকা আদায় করছিলো। এ সময় এলাকাবাসীর ওই ভুয়া পুলিশকে সন্দেহ হয়। পরে স্থানীয়রা কালিয়াকৈর থানাপুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভুয়া পুলিশ শাহিন মিয়াকে গ্রেফতার করে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুয়া পুলিশ শাহিন মিয়াকে আটক করা হয়েছে। এবং এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন চলছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ