
মোঃ মনিরুজ্জামান (মনির) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী রেল ক্রসিং এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের রেলক্রসিং ভুঙ্গাবাড়ী এলাকায় সড়কের পাশে ওই মহিলার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় নিহত হতে পারে। এই ঘটনায় কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) সেলিম পারভেজ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান