
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে উস্কানিমুলক পোস্ট দিয়ে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। গত রাতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রাম থেকে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পূর্বহাটি
গ্রামের রোকন উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (১৯), হোসেন ব্যাগ এর ছেলে নাছির মিয়া (২৩), মাইনুদ্দিনের ছেলে রুহুল আমিন সাইফি (২৩) এবং মজিবর রহমানের ছেলে বাইজিদ মিয়া (১৮) ও মো. মোবারুকুল্লাহ সিরাজী নামের এক হেফাজতকর্মী পলাতক রয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাহজু আহম্মেদ বলেন, আমাদের সাইবার মনিটরিং অব্যাহত আছে। যে কোন সাইবার ক্রাইম দমনে আমরা স্বোচ্চার আছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান