
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে নিজবাসা হতে মাদক সম্রাট মিজানুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপার স্বামী ও পৌরসভা ছোটরাউতা কাজিপাড়া গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার,ডিমলা) সার্কেল জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (২১ এপ্রিল) রাত আটটার সময় ডোমার থনা পুলিশ খবর পেয়ে কাজিপাড়াস্থ মিজানুরের বাড়ী হতে তার মৃতদেহ উদ্ধার করে। ডোমার থানা অফিসার
ইনচার্জ মো. মোস্তাাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে কে বা কাহারা হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে। এব্যাপারে তদন্ত চলছে। বৃহষ্পতিবার (২২এপ্রিল) সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান