
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ সিমাগো ইনস্টিটিউশনস প্রতি বছর “গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব” এর উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে।এতে ২০২১ সংস্করণে ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।গতবছর এ তালিকায় স্থান পায় দেশের ১৯ টি বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত ২০২১ সংস্করণের তালিকায় বাংলাদেশের স্থান পাওয়া ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।দেশসেরার মধ্যে শীর্ষ দুই ও তিনে রয়েছে যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
তবে এ তালিকায় স্থান হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)।গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের দিক দিয়ে পিছিয়ে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। প্রসঙ্গক্রমে, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাসবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র্যাংকিং প্রকাশ করে।২০২১ সালে সারা বিশ্ব থেকে ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র্যাংকিংয়ের বিবেচনায় নেয়া হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া