
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। গত মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সান্তাহার স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্টেশনের ৪নং প্লাটফর্মের মসজিদের পাশে ওই অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নিকটবর্তী সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ
করেছে। তবে স্থানীয় লোকজন বলছেন বছর খানিক আগে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে তাকে দেখা যায়। পুলিশ ওই লাশটির শনাক্তের চেষ্টা করছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার