হোম » প্রধান সংবাদ » মাহে রামাদ্বান উপলক্ষ্যে রোজাদারদের মাসজুড়ে বিশেষ আয়োজন “তোহফা” 

মাহে রামাদ্বান উপলক্ষ্যে রোজাদারদের মাসজুড়ে বিশেষ আয়োজন “তোহফা” 

চট্টগ্রাম প্রতিনিধি:  পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে রোজাদারদের জন্য  রমযান মাসে প্রতিদিন বিনামূল্যে সাহরি ও ইফতারের বিতরণ করছেন চট্টগ্রামের মোহরাবাসী ও মুহিব্বানে রাহমাতাল্লিল আলামিন গাউছিয়া জিল্লানী কমিটি, বাংলাদেশ। উক্ত কমিটির একজন সদস্য দৈনিক গণমানুষের আওয়াজকে জানান,    দ্রব্যমূল্যের নিপীড়নের জবাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পবিত্র রমযান মাসে দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই ছোট আয়োজন । তিনি আরো
জানান, শামসুদ্দীন আউলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আমরা প্রতিদিন দুই শতাধিক মানুষের জন্য ইফতার- সাহরী দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, ইনশাআল্লাহ আমরা এই প্রচেষ্টা প্রতিবছর অব্যাহত রাখার চেষ্টা করবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!