
মোঃমনিরুজ্জামান (মনির) কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার(২০ এপ্রিল) সকালে কালিয়াকৈর পৌরসভার কালামপুর নাজিরের ভিটা নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় ও ফয়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার কালামপুর
নাজিরের ভিটা নামক এলাকায় ফরিদার বাড়িতে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় পরে
আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা টিভি ,ফ্রিজ সহ বিভিন্ন মূল্যবান প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধাঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২