হোম » প্রধান সংবাদ » কঠোর লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনে ও ভ্রাম্যমাণ আদালত

কঠোর লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনে ও ভ্রাম্যমাণ আদালত

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তার তানিয়া রবিবার (১৮  এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড নাহিদ আক্তার তানিয়া  একাধিক পথচারী, অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করায়, সরকারের নির্দেশনা অমাণ্য করে দোকান খোলা রাখায় সবাইকে জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড নাহিদ আক্তার তানিয়া জানান,
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে মাস্কের ব্যাবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!