
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গাছ লাগানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলাsয় ২ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ভুবনগাতী (অলাহামিদা) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত. মুনসের আলীর ছেলে এবারত আলী ও তার স্ত্রী নূর মহল। এঘটনায় শনিবার রাতেই এবারতের ভাই বাদী হয়ে ৫ জন কে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুবনগাতী (অলাহামিদা) গ্রামের মৃত. মুনসের আলীর ছেলে ১৭ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এবারত আলী তার বসতবাড়ির উঠানে গাছ রোপন করতে ছিলো। এসময় একই গ্রামের মৃত. ইনসাব আলীর ছেলে মোতালেব আলী, ইসমাইল হোসেন নেজাব ও আব্দুল মান্নান গাছ রোপন করতে বাঁধা প্রদান ও অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় এবারত আলী তাদের গালমন্দের প্রতিবাদ করলে বিবাদী
মোতালেব আলী তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। তখন এবারত আলীর ডাক চিৎকারে তার স্ত্রী বাচাতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেসে ভর্তি করায়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী