
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: ফুসফুসে সমস্যায় আইসিউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন। রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সাংসদ মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।
তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুস জনিত শারিরীক সমস্যায় ভুগছিলেন আমার পিতা আমজাদ হোসেন মিলন। শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২