
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ২টি ইটভাটায় মোবাইল কোড পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৭এপ্রিল ২০২১ ইং শনিবার প্রায় দুপুর নাগাদ উপজেলার কালাইবাড়ী ও, এম,এস, ব্রিক্স ফিল্ড ও সীমান্ত ব্রিক্স ফিল্ড ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ও,এম,এস, ব্রিক্স ফিল্ডে ৩০ হাজার ও সীমান্ত ব্রিক্স ফিল্ড ইটভাটায় ৪০ হাজার টাকা সর্ব মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং সীমান্ত ব্রিক্স ফিল্ড থেকে ২ ট্রলি খড়ি জব্দ করাও হয়।
কোভিড ১৯ করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারিকৃত কঠোর লকডাউন নির্দেশনা অনুযায়ী কালাইবাড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকরেন। এবং জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দেন ও প্রয়োজনে মাস পরে বাড়ির বের হওয়ার অনুরোধ জানান। পরিচালনাকালে কালে অবৈধভাবে দেশের বনভূমি উজাড় করে জ্বালানি কাঠ দিয়ে কাচাইট পুড়ানোর দায়ে ভাটাগুলোর জরিমানা আদায় করা হয়।
এই মোবাইল কোর্টের সঙ্গে ছিলেন পোরশা থানার পুলিশ সহ আনসার বাহিনীর সদস্য ও উপজেলা কয়েকজন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২