হোম » প্রধান সংবাদ » ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ ফারুক খান (৩৫)নামে এক পথচারী নিহত হয়েছে। আজ ১৬ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ ফারুক খান পৌর এলাকার চন্ডিবের খান বাড়ির মোঃ সালাম খানের ছেলে বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা যায় যে, ছিনতাই চক্রের ৩ সদস্য সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর উপর আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় নিহত ফারুক খানের গতিরোধ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে এলোপাথারী ছুরিকাঘাত শুরু করে। এক পর্যায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাকে আহত অবস্থায় ফেলে রেকে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন,  ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু ঘটেছে। উক্ত ঘটনায় রাতেই অভিযানে নেমেছে পুলিশ বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!