হোম » প্রধান সংবাদ » ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নাশকতার মামলায়  আরও গ্রেফতার ৩০জন

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নাশকতার মামলায়  আরও গ্রেফতার ৩০জন

মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার মামলায় হেফাজত কর্মীসহ গ্রেপ্তার আরও ৩০ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত  পর্যন্ত  বিভিন্ন স্থানে  পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হেফাজতের কর্মী-সমর্থক বলে জানায় পুলিশ। সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হেফাজতের কর্মী  ১৯৭ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন।
গত ২৬ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জুড়ে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নতুন আরো চারটিসহ এ পর্যন্ত ৫৫টি মামলা হয়েছে। ৪১৪ জনের নাম উল্লেখসহ আসামি ৩৫ হাজারের বেশি। সহিংসতার ঘটনায় স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!