হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গী উপজেলা কঠোর লকডাউনে !

বালিয়াডাঙ্গী উপজেলা কঠোর লকডাউনে !

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলাতে  কঠোর ভাবে লকডাউন কার্যকর হয়েছে।  বালিয়াডাঙ্গী বণিক সমিতির দেয়া আশ্বাসে সকালে দোকানগুলো খুললেও পরে তা পুলিশ বন্ধ করে দেয়।  প্রথম দিন ১৪ এপ্রিল বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে ও দ্বিতীয় দিন ১৫ এপ্রিল বৃহস্পতিবার  বন্ধ করে দেয়া হয়েছে অপ্রয়োজনীয় সকল যান চলাচল। মাথায় হেলমেট, নিয়ম ভঙ্গ করে হোটেল খোলার দায়ের বেশ কয়েকজনকে সতর্ক ও কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।
পুলিশ বলছে এ ৮ দিন কঠোর ভাবে লকডাউন কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি। সকলকে করোনা প্রতিরোধ করতে লকডাউন করতে সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে লকডাউনে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকেই কর্মহীন হয়ে পড়ে দুশ্চিন্তায় দিন যাপন করছেন। স্বাস্থ্য বিধি মেনে দিনের কাজগুলো করার ব্যবস্থা করার পাশাপাশি খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণ সরবাহের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সকাল থেকে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন বাজারে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীর
সদস্যদের। মাস্ক পরিধান, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে উদ্বুদ্ধ করছেন তারা। এত কঠোর ব্যবস্থা প্রশাসন নেয়ার পরও লাহিড়ী বাজারের সকল দোকান  খোলা রয়েছে ।  তারা প্রশাসনের লোকজন দেখলেই দোকান বন্ধ করে আবার প্রশাসনের লোক চলে গেলে দোকান গুলো খোলে দেওয়া হয় । তারা সরকারের আইনকে মেনেছেন না এবং সামাজিক দূরত্ব মেনেছেন না । তাই লাহিড়ী বাজারটি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার  প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!