
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনী দাগনভূঞায় ৬শ গ্রাম গাঁজা ও হুইস্কি মদসহ দুজনকে আটক করেছে দাগনভূঞা থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয় ঘটিকায় তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঁঞা থানায় কর্মরত এস আই মানোয়ার হোসেন এএসআই (নিঃ) মোঃ নাজমুল হক, এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বহনকারীরা ফেনী থেকে নোয়াখালি যাওয়ার পথে চৌমুহনী রোড় দাগনভূঞা পৌরসভা গেইটের সামনে মো. আবদুর রশিদ এর ছেলে আশ্রাফুল ইসলাম সজিব (১৯) ও মো. ইব্রাহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (১৬)কে ৬শ গ্রাম গাঁজা ও বিদেশী হুইস্কি মদসহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা নোয়াখালি চাটখিল থানার অধিবাসি। এ বিষয়ে দাগনভূঞা থানায় মাদক সংক্রান্ত নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী