হোম » প্রধান সংবাদ » দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে ১ শত গ্রাম গাঁজা  ও ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক। 

দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে ১ শত গ্রাম গাঁজা  ও ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক। 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী  অভিযান পরিচালনা কালে ১ শতগ্রাম গাঁজা   ও ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১৩ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  জানাব , মোঃ আব্দুল খালেক, চুয়াডাঙ্গা এর নির্দেশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার   এস,আই মোঃ মাহবুবুর রহমান, এএসআই মোঃ মসলেম উদ্দীন সহ  সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে
জয়রামপুর মালিথাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়রামপুর মালিথাপাড়ার রহিম হোসেন এর বসত বাড়ী থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় রহিম হোসেনের স্ত্রী মোছাঃ মমতাজ খাতুন (২৪)কে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৫, তাং-১৩/০৪/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ক্রমিক নং-১৯(ক)/১৪(খ)/৪১ মামলা করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!