
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় বিভিন্ন এলাকায় বিগত কয়েক দিন আগে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।১০ই এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শিলা বৃষ্টিতে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত দুঃস্থ্য ব্যক্তি, অসহায় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে শুভ উদ্বোধন করেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,জেলা সেচ্ছা সেবকলীগ নেতা ও সংসদ সদস্যের একান্ত সচিব সৌমিত্র চক্রবর্তী নিপুন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২