হোম » প্রধান সংবাদ » কালিয়াকৈরে সরকারি বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ বন বিভাগ নিরব

কালিয়াকৈরে সরকারি বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ বন বিভাগ নিরব

মোঃমনিরহোসেনকালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে সরকারি বন বিভাগের জমির গজারি গাছ কর্তন করে ঘরবাড়ি নির্মাণের হিড়িক উঠেছে। দখলের বিষয়টি বন কর্মকর্তাদের একাধিকবার জানানোর পরও অজ্ঞাত কারণে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাখালিয়াচালা এলাকার রড সিমেন্টের ব্যবসায়ী সাদ্দাম  বন বিভাগের সাথে যোগ সাজে মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের রমরমা ব্যবসা করছে।

কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিট অফিসের আওতায় রাখালিয়াচালা গেসুর টেক  একসময় গজারি বনের অরণ্য ছিল কিন্তু সেখানে ঘেসো মিয়া দ্বীপ বিভিন্ন লোকদের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে পরে জায়গা বিক্রি করে বাড়িঘর তৈরি করে দিচ্ছে দেধারছে সরেজমিনে গিয়ে দেখা যায় রাখালিয়াচালা গেসুর টেক এলাকা আমজাদ হোসেনের ২০হাত আধাপাকা ঘর,

শুকুর আলীর ২৫হাত টিনশেড ঘর এবং ফাতেমার মা নামের ব্যক্তি ৩০হাত ঘর নির্মাণ করছে এছাড়াও মৌচাক সাহেব আলী মার্কেট এলাকায় বাচ্চু ১২ হাত ছাপড়া,  উজ্জল ডিমারকেশন ছাড়া ঘরের কাজ করছে , ভান্নারা সাব্বির এর আওতায় আলিফ গার্মেন্টস এলাকায় শাহাদাত বনের জায়গার গজারি গাছ কেটে দোকানঘর এবং সিরাজ ১৪হাত ছাপড়া ঘর নির্মাণ করেছে এবং মৌচাক বিট অফিসার খুব নিকটে জাহাঙ্গীরের মাদ্রাসার পাশে রফিক স্বর্ণকার নামের এক ব্যক্তি ইট দিয়ে সরকারি বনের জমি দখল করে ঘর নির্মাণ করছে।

এ বিষয়ে স্থানীয়  দালালচক্রের নেতা সাদ্দামের সাথে কথা বলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। মৌচাক বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বলেন গতকাল ওই এলাকায় আমরা গিয়েছিলাম আমাদের বন প্রহরী স্টাফদের কে এলাকাবাসী তোপের মুখে রেখেছে। এ ব্যাপারে গাজীপুর সহকারী বন সংরক্ষক সাজেদুল ইসলাম বলেন অবৈধ দখলদার কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!