হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

লালমনিরহাটে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)/ বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) বাস্তবায়নে ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডাঃ চন্দন কুমার সরকার, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, লালমনিরহাট জেলা ডেইরী খামার মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!