হোম » প্রধান সংবাদ » টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। জানাযায়, কারখানাটিতে প্রায় সাতশ শ্রমিক চাকুরী করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধ করেনি। গতকাল শ্রমিকদের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের

কথা ছিল। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বেতন না দেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। এক পর্যায় শ্রমিকরা বিক্ষুবদ্ধ হয়ে কারখানার ভেতরে গিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা জানান, আমাদের তিন মাস যাবত বকেয়া বেতন পরিশোধ করছেন না কারখানার মালিক। বকেয়া বেতন পরিশোধ না করলে আমরা আর কাজে যোগ দেবো না। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের এ আন্দোলন অযৌক্তিক। শ্রমিকদের ওভার টাইমের মজুরি খুব দ্রুতই পরিশোধ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!