হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গায় র‌্যাব পুলিশের পৃথক অভিযানে গাঁজা উদ্ধার  

চুয়াডাঙ্গায় র‌্যাব পুলিশের পৃথক অভিযানে গাঁজা উদ্ধার  

মোঃতারিকুর রহমান জীবন নগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ সিরাজুল ইসলাম (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৮ই এপ্রিল) বেলা ১টার সময় উপজেলার হাসাদাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মাঝেরপাড়ার মোঃ আব্দুল করিমের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল স্কোয়াড কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানাধীন হাসাদাহ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে জালাল মিয়ার ড্রাগন ফল বাগানের পশ্চিম পাশে হাসাদাহ-মহেশপুর সড়কের উপর হতে সিরাজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দখল হতে উদ্ধার করা হয় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!