
আওয়াজ অনলাইন : করোনাভাইরাস পরিস্থিতিতে শর্তসাপেক্ষে আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা দোকানপাট খুলে রাখতে পারবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
/এইচ.

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২