
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউন এর দ্বিতীয় দিনে করোনার সংক্রমণ প্রতিরোধে ২হাজার ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও সরকার ঘোষিত সময়ে উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে।
মঙ্গলবার ৬ এপ্রিল সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় চারজন অটোচালককে ১শ টাকা করে, নিমতলায় অবস্থিত ইজি কম্পিউটারকে পাঁচশত টাকা, বাটা বাজার জুতার দোকানকে ১ হাজার টাকা ও স্বর্ণকার পট্টিতে ভাইভাই জুয়েলার্স কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান