
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৯০ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ৯ টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে মাস্ক পরিহিত না থাকা, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৯০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান