হোম » প্রধান সংবাদ » গাইবান্ধার পুরাতন বাজারে অগিকান্ডে ১০ দোকান ভস্মিভুত : ক্ষতি ৫০ লক্ষ

গাইবান্ধার পুরাতন বাজারে অগিকান্ডে ১০ দোকান ভস্মিভুত : ক্ষতি ৫০ লক্ষ

শাহজাহান সিরাজ : গাইবান্ধা শহরের পুরাতন বাজারে ৬ এপ্রিল মঙ্গলবার ভোরে অগিকান্ডে ১০ টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড় গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টার দিকে শহরের পুরাতন বাজারের সুপারি পট্টি ও গালামালের দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!