
শাহজাহান সিরাজ : গাইবান্ধা শহরের পুরাতন বাজারে ৬ এপ্রিল মঙ্গলবার ভোরে অগিকান্ডে ১০ টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড় গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টার দিকে শহরের পুরাতন বাজারের সুপারি পট্টি ও গালামালের দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান