
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ লকডাউনে বস্ত্র বিতান খােলা রাখার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সমবায় সুপার সামনে বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন,
দীর্ঘ দিন ধরে আমাদের ব্যবসা ভালাে যাচ্ছে না। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ইতিমধ্যে দোকানগুলােতে পােষাক সংগ্রহ করা হয়েছে। এই অবস্থায় লকডাউনের কারণে দোকান খােলা রাখতে না পারলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। দোকান খােলা রাখতে সরকার ঘােষিত যে কোন স্বাস্থ্য বিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করতে চাই।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও টাঙ্গাইল চেম্বারের সভাপতি খান আহমেদ শুভ সেখানে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের এভাবে বিক্ষোভ প্রদর্শন না করার অনুরােধ জানান। যে কোন বিষয়ে কথা বলতে চাইলে জেলা প্রশাসকের সাথে আলােচনা করার পরামর্শ দেন। পরে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সাথে আলােচনার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান