হোম » প্রধান সংবাদ » ২১টি লাশসহ উদ্ধার হলো সাবিত আল হাসান, নিহত বেড়ে ২৬ শনাক্তদের স্বজনের কাছে হস্তান্তর

২১টি লাশসহ উদ্ধার হলো সাবিত আল হাসান, নিহত বেড়ে ২৬ শনাক্তদের স্বজনের কাছে হস্তান্তর

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ সাবিত আল হাসানকে অবশেষে ২১টি লাশসহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ এর বন্দর কয়ল ঘাট এলাকা থেকে সর্বশেষ উদ্ধার করা লাশের মোট সংখ্যা ২৬। এদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে কয়লারঘাট ও এর আশেপাশের এলাকা।

গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করে বিআইডবিøওটিএ এর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। সোমবার সকাল থেকেই শীতলক্ষ্যার কয়লার ঘাট এলাকার নির্মাণাধীন শীতলক্ষ্যা ৩য় সেতু এলাকায় ডুবে যাওয়া এই লঞ্চটির উদ্ধার কাজ শুরু করে।

কোস্টগার্ড বিআইডবিøউটিএ, বাংলাদেশে নেভী, দমকল বাহিনী, নৌ থানা পুলিশসহ বিভিন্ন উদ্ধারকর্মীরা একাধিক বোট নিয়ে বিআইডবিøওটিএ এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সহযোগিতায় বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে লঞ্চটির উদ্ধার কাজ পরিচালনা করেন।

এর আগের দিন লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে মুন্সিগঞ্জের যাওয়ার পথে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কয়লার ঘাট এলাকায় পেছন থেকে একটি কার্গো এসে ধাক্কা দিলে লঞ্চটি ৬০ জনেরও অধিক যাত্রী নিয়ে পানির নিচে তলিয়ে যায়। সে সময় প্রায় ২৮জন যাত্রি সাঁতার কেটে নদীর তীরে ওঠতে পারেন। বাকীরা পানির নিচে তলিয়ে যায়। এরমধ্যে গতকাল রাতে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধার কর্মীরা।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল আলম জানান, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থানে একটি কোস্টার জাহাজের ধাক্কায় এমএল সাবিত আল হাসান নামের এই লঞ্চটি ডুবে যায়।

যাদের পরিচয় শনাক্ত করা গেছে তারা হলো, মুন্সীগঞ্জ সদরের নুড়াইতলী এলাকার রুনা আক্তার (২৪), মুন্সীগঞ্জের মোলাকান্দি চৌদ্দমোড়া এলাকার সুমন আলী ব্যাপারীর ছেলে সোলেমান ব্যাপারী (৬০), তাঁর স্ত্রী বেবী বেগম (৬০), মুন্সীগঞ্জ মালপাড়া হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), মুন্সীগঞ্জ সদরের উত্তর চর মসুরা অলি উল্লাহর স্ত্রী পাখিনা (৪৫), একই এলাকার আরিফের স্ত্রী বিথি (১৮), তাঁদের সন্তান ১ বছর বয়সী আরিফা (১), মুন্সীগঞ্জ সদরের প্রীতিময়ের

স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), মুন্সিগঞ্জের মোল্লাকান্দি চরকিশোরগঞ্জের শামসুদ্দিন (৯০), তাঁর স্ত্রী রেহেনা বেগম (৬৫), বরিশালের উজিরপুর উটরা এলাকার হাফিজুর রহমানের স্ত্রী তাহমিনা (২০), মুন্সিগঞ্জের দক্ষিণ কেওয়ার দেবিন্দ্র দাসের ছেলে নারায়ণ দাস (৬৫), তাঁর স্ত্রী পারবতি রানী দাস (৪৫), বন্দরের কামরুজ্জামান, স্বর্ণা দম্পতির শিশু সন্তান আব্দুল জমীর (০২), মুন্সীগঞ্জ সদরের নুরপুর রিকাবি এলাকার শাহ আলম মৃধা (৫৫), মুন্সীগঞ্জ সদরের

রতনপাতরের স্ত্রী মহারানী (৩৭), যাত্রাবাড়ি শনিআখড়ার আনোয়ার হোসেন (৫৫), তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৩০), মুন্সিগঞ্জ সদরের শেয়াগাও পূর্বপাড়া মিঠুন মিয়ার স্ত্রী ছাউদা আক্তার লতা (১৮), শরীয়তপুর নরিয়া এলাকার নুরবকশীর ছেলে আব্দুল খালেক (৭০), ঝালকাঠির কাঠালিয়া এলাকার তোফাজ্জেল হোসেনের মেয়ে জিবু (১৩), বরিশালের স্বরূপকাঠি এলাকার মো. সেকান্দারের স্ত্রী খাদিজা বেগম (৫০), এবং বন্দরের দক্ষিণ সাবদী এলাকার নুরু মিয়ার ছেলে মো. নয়ন (২৯)।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!