
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয় নামের একজনকে আটক করা হয়েছে। রোববার (০৪ এপ্রিল) দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট
ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ‘শনিবার বিকালে এক নারীর অশ্লীল ছবির সাথে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের
নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে এসেছি এবং সাথে সাথে তাহিরপুরের সকল আলেমা সমাজের নেতৃবৃন্দের সাথে থানায় মতবিনিময় করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেছেন।’ তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামের মত তাহিরপুরে কোন ধরনের‘বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবকককে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সে থানায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন