
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুইপারের লাথিতে মোহাম্মদ ফরহাদ (২০) এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ একই এলাকার শুটকি ব্যবসায়ী মধু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুইপার সোহেল মিয়া ও শুটকি ব্যবসায়ী ফরহাদ মিয়া তরমুজের মৌসুমি ব্যবসা যৌথভাবে শুরু করেন । সোমবার সকালে গোডাউনের চাবি চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যাওয়ে সোহেল মিয়ার লাথির আঘাতে
ফরহাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নবীনগরে শুঁটকি ব্যবসায়ী ফরহাদ হত্যার ৬ ঘন্টার মধ্যেই ঘাতক সোহেল পালিয়ে যাওয়ার পথে নবীনগর উপজেলার বিটঘর থেকে শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম ও এএসআই মশিউর রহমানের সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটককৃত সোহেল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মধ্যম আশরাফপুর হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নবীনগর উপজেলার বাঙ্গরা
বাজার সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে ফরহাদ হত্যার ঘাতক সোহেল মিয়াকে বিটঘর দিয়ে পালিয়ে যাওয়ার পথে আটক করতে সক্ষম হই। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান