
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, জেলা আওয়ামী লীগের বিতরন করা ফরম, সংগ্রহ করে, জমা দিয়েছেন প্রার্থীরা। সঠিক প্রার্থী নির্বাচনে, তৃনমুল আওয়ামীগ, তাদের নিজেদের যোগ্যতার পরিচয় দিতে, মাঠের একনিষ্ঠ দলীয় কর্মী হিসাবে, সংগৃহীত ফরম, ইউনিয়ন বাসীর ভালবাসা নিয়ে জমা দিতে শুরু করেছেন প্রার্থীরা।
গতকাল শ্রীপুর ইউনিয়ন বাসীর প্রিয়মুখ সাবেক ছাত্র নেতা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা মিঠু ইউনিয়ন বাসীর দোয়াঁ নিয়ে তার ফরম জমা দিয়েছেন। এসময় তিনি নিপুন জাকারিয়াকে বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের যোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা তুলে দিলে, আমি ইউনিয়নের মালিক নয়, তাদের চাকর হয়ে, পাশে থেকে অবহেলিত শ্রীপুর বাসীর সেবা করে যেতে চাই। ফরম জমা দেওয়ার সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তার সাথে, বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত, বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নৌকা মনোনয়নের প্রত্যাশায়, মনোনয়নপত্র সংগ্রহ করছেন ৫৬ জন প্রার্থী। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের মতো কালও উৎসব মূখর পরিবেশে ফরম সংগ্রহ ও সংগ্রহীত ফরম জমা দেওয়া হয়।
ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন বোর্ডের আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুল্লাহসহ অনেকেই।
যানা যায়- আসন্ন শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, বিগত কয়েক বছর ধরে প্রচার-প্রচারনা চালাচ্ছেন নাজমুল হক মিঠু। করোনা মত মহামারীতে জনগনের পাশে সব সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনয়ন পাওয়ার জন্য শ্রীপুর বাসীর কাছে দোয়াঁ চেয়েছেন তিনি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী