হোম » প্রধান সংবাদ » নওগাঁয় লকডাউনে বাজার পরিদর্শন ও মাস্ক বিতরন করেছেন জেলা পুলিশ সুপার

নওগাঁয় লকডাউনে বাজার পরিদর্শন ও মাস্ক বিতরন করেছেন জেলা পুলিশ সুপার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় লকডাউন পরিস্থিতি ও বাজার পরিদর্শন, মাস্ক বিতরণ করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুুল মান্নান মিয়া বিপিএম। গতকাল সোমবার সকাল ১১টায় শহরের সরিষা হাটির মোড় থেকে শুরু করে গোস্তহাটির মোড়, মিষ্টি বাজার এলাকায় মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ
স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। এ সময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার,

অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খাঁন চিশতী, জেলা ট্রাফিক ইনচার্জ রেজাউল হোসেন, নওগাঁ সদর থানার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল প্রমুখ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় ফ্রি মাস্ক বিতরণ শুরু করা হয়েছে।

এবং ব্যবসায়ীদেরকে পণ্য সামগ্রীর মূল্য না বাড়াতে, মূল্য তালিকা প্রদর্শন করতে এবং করোনাভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার করতে পরামর্শ প্রদান করেন। মাস্ক পরিধানে সচেতনতামূলক এ কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মাস্ক পরিধানে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান সম্বলিত বর্ণিল প্ল্যাকার্ড, ফেস্টুন শোভা পাচ্ছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!