হোম » প্রধান সংবাদ » ভালুকায় মৃত ব্যক্তির ঋণ মওকুফে করে মানবিকতার পরিচয় দিচ্ছে পপি।

ভালুকায় মৃত ব্যক্তির ঋণ মওকুফে করে মানবিকতার পরিচয় দিচ্ছে পপি।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার ডাকাতিয়ার গ্রামের বাসিন্দা পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)র সদস্য নাছিমা আক্তারের স্বামী খলিলুর রহমান ৪ই মার্চ রবিবার স্টোক জনিত কারণে  মারা যান।খবর শুনে দেশের স্বনামধন্য ঋণদাতা প্রতিষ্ঠান পিপলস্ ওরিয়েন্টেড

প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আর্থিক সহায়তায় ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সিনিয়র শাখা ব্যবস্থাপক (মল্লিকবাড়ী শাখা)র মোঃ মোজাম্মেল হক মানবিকতার পরিচয় দিয়ে তাৎক্ষণিক সরেজমিনে ছুটে যান এবং পরিবারের হাতে দাফন-কাফনের জন্য তিন হাজার প্রদান করেন।এবং পপি কর্তৃক নাছিমা আক্তার ও খলিলুর

রহমানের পরিবারের অর্থনৈতিক কর্মসংস্থানের জন্য ১লক্ষ টাকা ঋণ নিয়ে ছিলেন।কিছু পরিশোধ করেন বাকি ছিল ৮৫ হাজার টাকা,স্বামী খলিলুর রহমান মৃত্যুতে মওকুফ ঘোষনা করে পপি।পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আর্থিক সহায়তায় ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হক দুই যুগের কাছাকাছি সময় ধরে কর্ম দক্ষতা ও সুনাম অর্জন এবং সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন

করে আসছেন।পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী,ক্ষুদ্র ও প্রান্তিক চাষী,ব্যবসায়ীদের মাঝে ঋণ সহায়তা দিয়ে সরকারের পাশাপাশি গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখছে।এছাড়াও ঋণের আলোকে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে

প্রতিষ্ঠানটি।পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)র সদস্য যদি ঋণ নেওয়া অবস্থায় মারা যান তাহলে তাৎক্ষণিক ঋণের টাকা মওকুফ ঘোষনা এবং কাফন দাফনের টাকা দিয়ে সহায়তা করে ব্যপক ভূমিকা পালন করে যাচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!