হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান

উল্লাপাড়ায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা সৃষ্টির লক্ষে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান রাশেদ মাস্ক বিতরণ করেছেন। রোববার বেলা ১২ টার দিকে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ পুঁঠিয়া বাজার এলাকায় রিক্সাচালক, ভ্যান চালক,শ্রমিক,দিনমজুর,এবং শিক্ষার্থীদের মাঝে অন্ততঃ ১ হাজার মাস্ক নিজেই বিতরণ করেন। করোনা মহামারীর ক্ষতির হাত থেকে বাঁচতে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ গণসচেতনতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

এরআগে এই আওয়ামিলীগ নেতা করোনার প্রথম ধাপের লকডাউনে নিজ অর্থায়নে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপনে ত্রাণ সহায়তা করে সবার মাঝে আলোচিত হয়েছে। করোনার দ্বিতীয় ধাপে আওয়ামিলীগ নেতা রাশেদের আবারও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রাশেদ বলেন

পূর্ণিমাগাঁতির জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করছিলেন তাদের বিপদের দিন জনগণের বিপদের সময় পাশে না থাকতে পারি তাহলে করোনা মহামারীতে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। তাই রাশেদ তার নিজ উদ্যোগে গরীব অসহায় দুস্থ মানুষ কে বিভিন্ন সহায়তা প্রতিনিয়ত করবেন বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!