
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান রবিবার ৪ এপ্রিল, ২০২১ তারিখ বেলা ১২.০০ টার সময় চুয়াডাঙ্গা সদরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ (১)ধারায় ৭টি মামলায় ৭ জন কে
৬,৫০০/- অর্থদন্ড প্রদান করেন। বাস কাউন্টারগুলো যাতে বেশি ভাড়া আদায় না করে তার জন্য শতর্ক করে দেন এবং জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও মোঃ মামুন হোসেন এবং সদর থানা পুলিশের চৌকস দল । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত