
রবিউল হাসান লায়ন,জামালপুর বিশ্বসহ বাংলাদেশে যখন দ্বিতীয় ধাপে করোনার প্রাদুর্ভাবে দেশের মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে তখন জামালপুর শহরে হবিবর রহমান কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার(৩রা এপ্রিল) সকালে শহরের বকুলতলায় হবিবর রহমান কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পথচারীদের মাস্ক পড়িয়ে দেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন হবিবর রহমান কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হবিবর রহমান কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাবাইবনে মোশাররফ পিয়াল, সাধারণ সম্পাদক নুরে আলম রানা, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রোহান, নাদিম হায়দার লিখন,যুগ্ম-সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম জাকির, কামরান রেজা আনন্দ, সাংগঠনিক সম্পাদক
ফাহাদুজ্জামান তালুকদার সজিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সাহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোকাদ্দেস হোসেন নিপুন, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল শাকুর প্রমুখ।
মাস্ক বিতরণ কালে প্রধান অতিথি ছানোয়ার হোসেন ছানু বলেন বিশ্বসহ বাংলাদেশে যখন দ্বিতীয় ধাপে করোনার প্রাদুর্ভাবে সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে, তখন জামালপুর শহরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোভিড-১৯ সংক্রমণ হতে নিজেকে নিরাপদে রাখুন ও অন্যদের নিরাপদে থাকতে উৎসাহ প্রদান করুন।
তিনি আরোও বলেন, অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানু মুক্ত রাখুন ও নিয়মিত সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন । সর্বদা মাস্ক ব্যবহার করুন, হাঁচি বা কাশির সময় আপনার কনুই দিয়ে আপনার মুখ এবং নাকটি ঢেকে রাখুন এর পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। চোখ, নাক এবং মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন । অন্যদের থেকে কমপক্ষে ১ মিটার ( ৩ ফুট ) দূরত্ব বজায় রাখুন। কোভিড-১৯ থেকে বাঁচতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলুন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২