হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে বাবার বিরুদ্ধে ঘরে আগুন দেয়ার অভিযোগ !!

বগুড়ার শেরপুরে বাবার বিরুদ্ধে ঘরে আগুন দেয়ার অভিযোগ !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী-সন্তানকে ঘরে রেখে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের নাম শাহনাজ খাতুন এবং তার ছেলের নাম নোমান। পরিবারের সূত্রে জানা গেছে, শাহনাজের স্বামী নজরুল ইসলাম কয়েক বছর আগে বরিশালে বিয়ে করেন। ওই বিয়ে করার পর থেকে নজরুল শাহনাজকে কোন ভরণপোষন দিচ্ছিলেন না। এ নিয়ে তাদের গণ্ডগোল শুরু হয়।
ভুক্তভোগী নোমান জানান, সকালে বাবা এসে আমাদের মারধর করেন। বাড়িঘর ভাঙচুরও করেন। এ সময় আমরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাই। পুলিশ এলে তিনি চলে যান। পরে আবার এসে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে আমার বাবা। ওই সময় আমি, মা ও আমার স্ত্রী মুক্তা ঘরে ছিলেন।
ঘটনা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পারিবারিক দ্বন্দ্বে ৯৯৯ এ ফোন দিয়েছিল ভুক্তভোগী এমন ঘটনা শুনেছি। পুলিশ গিয়ে বিষয়টি সমাধান করেন। তবে বিস্তারিত কিছু জানি না।
শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম এ বিষয়ে বলেন, শাহনাজের স্বামীর সাথে ভরণপোষন নিয়ে ঝামেলা চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার সকালে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তারা ৯৯৯ এ ফোন দেন।  ওসি জানান, ফোন পেয়ে পুলিশের দল গিয়ে দ্বন্দ্ব থামিয়ে মিটমাট করে দেন। কিন্তু বেলা ১২ টার দিকে শাহনাজ ও তার ছেলে থানায় এসে জানান তাদের ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দেননি ভুক্তভোগীরা দেননি বলে জানান ওসি শহীদুল ইসলাম। তিনি বলেন, আগুন প্রকৃতপক্ষে কে লাগিয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!