
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে ২৪১ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে মাসিক ভিজিডি কার্ডের চাল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে চাল বিতরন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন,
নৌকা প্রতীকে ভোট দিলে জনগণ লাভবান হয় এবং তাদের উন্নয়ন হয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে।তিনি গরীব, অসহায় পরিবারের কথা চিন্তা করে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে মাসিক ভিজিডি কার্ড,ভিজিএফ কার্ড,মাতৃকালীন,বয়স্ক, বিধবা ভাতা কার্ড সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। আপনারা তাহার জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন সদর
উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহকারী ও দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোছাঃ পারুল বেগম,সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোখলেছার রহমান মুকুল, ইউপি সদস্য আলী এমদাদুল হক দুলাল,সানোয়ার হোসেন,আব্দুল মোমিন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২