
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকা সেতুর উপর ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সোহাগী খাতুন (৪০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের আব্দুস সোবাহানের স্ত্রী। এঘটনার সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, বুধবার সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক উত্তরবঙ্গে যাবার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর উপর পৌছে সলঙ্গা গামী একটি ভ্যানকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই আরাহী সোহাগী খাতুন (৪০) মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক সহ চালক আবুল কালামকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান