হোম » প্রধান সংবাদ » পারকৃষ্ণপুর-মদনা বাজারে ভ্রাম্যমান  আদালতের অভিযান: একটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা 

পারকৃষ্ণপুর-মদনা বাজারে ভ্রাম্যমান  আদালতের অভিযান: একটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি  : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা বাজারে ভ্রাম্যমান  আদালতের অভিযান পরিচালনা কালে স্বাস্হ্যসম্মত পরিবেশে খাবার তৈরী না করায়, খাবারের প্যাকেটে এক্সপায়ার ডেট উল্লেখ না থাকায় এবং লাইসেন্সবিহীন অবস্হায় ব্যবসা পরিচালনার অপরাধে বেকারী মালিক ইসমাইল হোসেন ( কটা) কে ৫ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  দিলারা রহমান। আজ বুধবার ৩১ মার্চ বিকাল ৩ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  দিলারা রহমানের নেতৃত্ব ভ্রাম্যমান  আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!