
জয়পুরহাট প্রতিনিধিঃ ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়, বিপদগ্রস্থ ও গরীব মানুষের পাশে থাকবো’ এরই
ধারাবাহিকতায় জয়পুরহাটে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকান্ডে ভূস্মিভূত হওয়ার পরিবারগুলোতে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের হাতিল হাজীপাড়া এলাকায় এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা পরিষদ সদস্য সুমন কুমার সাহা, স্থানীয় কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পী, জেলা আওয়ামী লীগ নেতা শেখর মজুমদার, মোস্তাইন কবির তুহিন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার শহিদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত ২২ মার্চ জয়পুরহাটে চুলার পাশে পাটকাঠি থেকে ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কয়েকটি পরিবারের সবকিছু ভূস্মীভূত হয়ে গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান