হোম » প্রধান সংবাদ » রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বউমার লাঠির  আঘাতে অসুস্থ  শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বউমার লাঠির আঘাতে মৃত ব্যাক্তি হলেন, ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল ওরফে টলি বেগম (৭৫)। মৃত বৃদ্ধা  দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যাশায়ী হয়ে ছিলেন।
স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে রাতে ঐভাবেই বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি আর দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ওসি এস,এম জাহিদ ইকবাল বলেন, বিষয়টি আসলে দুঃখজনক।   খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, লাশটি ময়নাতদন্ত করা হবে। এবং তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!