
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বউমার লাঠির আঘাতে অসুস্থ শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বউমার লাঠির আঘাতে মৃত ব্যাক্তি হলেন, ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল ওরফে টলি বেগম (৭৫)। মৃত বৃদ্ধা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যাশায়ী হয়ে ছিলেন।
স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে রাতে ঐভাবেই বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি আর দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ওসি এস,এম জাহিদ ইকবাল বলেন, বিষয়টি আসলে দুঃখজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, লাশটি ময়নাতদন্ত করা হবে। এবং তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল